আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গতকাল (শুক্রবার) ভিয়েনায় আইএইএ’র সদরপ্তরে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দু’টি পরমাণু স্থাপনায় এই সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দেয়া হয়েছে; পরিদর্শকরা এরইমধ্যে একটি স্থাপনা পরিদর্শন করেছেন এবং আরেকটি স্থাপনা চলতি মাসেই পরিদর্শন করা হবে বলে তেহরানের সঙ্গে কথা হয়েছে।
এ সম্পর্কে গারিবাবাদি সাংবাদিকদের বলেন, গত তিন মাসে ইরানের সঙ্গে আইএইএ’র সহযোগিতার যে ইতিবাচক অগ্রগতি হয়েছে তা এই ত্রৈমাসিক প্রতিবেদনে ফুটে উঠেছে। এতে ইরানের পক্ষ থেকে সংস্থাটিকে সহযোগিতা করার যে কথা বলা হয়েছে তা আইএইএ’র সকল সদস্য দেশ ও নির্বাহী পরিষদ তাকে স্বাগত জানাবে বলে তিনি আশা প্রকাশ করেন।#
342/